নতুন বছর মানেই নতুন আনন্দ। নতুন পরিকল্পনা।
দিনপঞ্জির পাতা বলে দিলো ৩৬৫ দিন শেষ।
বিদায় নিয়ে গেল ১৪২১ সাল। শুভ আগমন
১৪২২। আজ আনন্দে মাতবে গোটা বাংলা।
সবাইকে ‪#‎FPEC‬ এর পক্ষ থেকে শুভ নববর্ষ।
অনেক ভালোমন্দ মিশিয়ে আমাদের জীবন ।১৪২১
সালও তার ব্যতিক্রম নয়। হয়তো আমাদের কারো
জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা খুব কষ্টকর,
আবার এক-ই সাথে হয়তো এমন ঘটনাও ঘটছে যা
কারোও জীবন বদলে দিয়েছে বা খুব-ই আনন্দদায়ক
হয়েছে। আমাদের উচিত পুরনো দিনের সকল দুঃ:খ,
কষ্ট, গ্লানি, হতাশা, ব্যর্থতা, না পাওয়ার কষ্ট
সব কিছু ভুলে ‍গিয়ে সামনের দিকে এগোনোর দৃঢ়
প্রত্যয়ে অটুট থাকা।
আসুন বছরের শুরুতেই আমরা ১৪২১ সালের শেষে
আমাদের প্রাপ্তির খাতাটা মিলিয়ে নেই। আর যদি
তাতে থাকেই কোন অপ্রাপ্তি, হতাশ না হয়ে আসুন
… পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই।
সততা, একাগ্রতা, সৃষ্টিশীলতা প্রয়োগ করে
১৪২২ সালকে করে তুলি সাফল্য মণ্ডিত। চলার
পথ যে সামনে এখনও অনেক বাকি ! আমরা সুন্দর
একটা আগামী চাই। #FPEC

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Future Plan Engineering Consultancy Sylhet – Your Complete Building Design & Construction Partner

বাংলাদেশের জাতীয় দিবস সমূহ

Math গণিত